ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

নোবেল ট্রাম্পেরই পাওয়া উচিত ছিল! ভেনেজুয়েলার নোবেলজয়ী নেত্রী

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০২:৪৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০২:৪৯:১২ অপরাহ্ন
নোবেল ট্রাম্পেরই পাওয়া উচিত ছিল! ভেনেজুয়েলার নোবেলজয়ী নেত্রী ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা বন্দি করার পর থেকেই আরও একবার আলোচনা শুরু হয়েছে লাতিন আমেরিকার দেশটির বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নিয়ে। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ‘ট্রাম্প-পন্থী’ এই নেত্রী। অনেকের ধারণা ছিল, মাদুরো সরকারের পর ভেনেজুয়েলার ক্ষমতার রাশ যেতে চলেছে তাঁরই হাতে। কিন্তু তেমনটা হয়নি। ট্রাম্প জানিয়েছেন, নিজের দেশেই মাচাদোর পক্ষে যথেষ্ট জনসমর্থন নেই। এ বার মাচাদোও জানালেন, অক্টোবরের পর থেকে ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তাঁর। তবে নোবেল শান্তি পুরস্কার যে মার্কিন প্রেসিডেন্টেরই পাওয়া উচিত ছিল, সে কথা আরও এক বার উল্লেখ করতে ভোলেননি ভেনেজুয়েলার বিরোধী নেত্রী।

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলীর আবহে এই প্রথম প্রকাশ্যে সাক্ষাৎকার দিলেন মাচাদো। সোমবার ফক্স নিউজকে দেওয়া সেই সাক্ষাৎকারে মাচাদো বলেন, ‘‘আমি গত ১০ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলাম, যেদিন নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কিন্তু তার পর থেকে ওঁর সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি।’’ ভেনেজুয়েলায় এক বছরেরও বেশি সময় ধরে আত্মগোপন করে থাকার পর গত মাসে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার সংগ্রহ করতে গিয়েছিলেন মাচাদো। এই মুহূর্তে তিনি রয়েছেন নরওয়ের অসলোতে। ফক্স নিউজ়কে মাচাদো জানিয়েছেন, শীঘ্রই দেশে ফিরবেন তিনি। তিনি বলেন, ‘‘আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছি।’’ পাশাপাশি, মার্কিন পদক্ষেপকে ‘মানবতা, স্বাধীনতা এবং মানবিক মর্যাদার জন্য একটি বিশাল পদক্ষেপ’ হিসাবে স্বাগত জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী।

মাচাদো বলেন, ‘‘যখন আমি জানতে পারি যে আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, তখনই আমি এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে সেটি উৎসর্গ করেছিলাম। কারণ, আমি বিশ্বাস করি যে তিনি এটির যোগ্য। অনেকেই বলছেন, গত ৩ জানুয়ারি ট্রাম্প যা করেছেন (কারাকাসে ঢুকে হামলা এবং মাদুরোকে বন্দি করা), তা অর্জন করা অসম্ভব।’’ মাচাদোর কথায়, তিনি এখনও বিশ্বাস করেন যে ট্রাম্পই নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। সঙ্গে ৩ জানুয়ারি দিনটি শুধু ভেনেজুয়েলার জন্যই নয়, বরং মানবতার জন্যও একটি মাইলফলক হিসাবে ইতিহাসে লেখা থাকবে বলে দাবি করেছেন মাচাদো। তিনি বলেন, ‘‘ন্যায়বিচারের কাছে স্বৈরাচারের পরাজয় হয়েছে!’’

ঘটনাচক্রে, অতীতে ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের সমস্ত পদক্ষেপকে সমর্থন করে এসেছেন মাচাদো। ভেনেজুয়েলায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটাতে সামরিক হস্তক্ষেপেরও আহ্বান জানিয়েছিলেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে, মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ বলে ভাবা হচ্ছিল তাঁকেই। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে ট্রাম্প জানিয়েছেন, মাচাদোকে ক্ষমতায় বসানোর কথা ভাবছে না আমেরিকা। কারণ, নিজের দেশেই মাচাদোর যথেষ্ট জনসমর্থন বা সম্মান নেই। পরিবর্তে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ সোমবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা