ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীর বন্ধ কলকারখানা চালু করতে কাজ করছে সরকার: রিজভী ​রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা প্রণোদনা বিতরণের উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

পুঠিয়ায় হেরোইন ও ইয়াবাসহ ৩জন গ্রেফতার

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০২:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০২:৪০:২৫ অপরাহ্ন
পুঠিয়ায় হেরোইন ও ইয়াবাসহ ৩জন গ্রেফতার পুঠিয়ায় হেরোইন ও ইয়াবাসহ ৩জন গ্রেফতার
রাজশাহীর পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিছ ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া কলাহাটা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ জান্নাতুন ফেরদৌস(২৫), মোঃ রিপন আলী শেখ (২২) ও মোছাঃ শারমিন আক্তার (২১)। মোসাঃ জান্নাতুন ফেরদৌস রাজশাহী মহানগর কাটাখালী থানার কিসমত কুখুন্ডি বুধপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের মেয়ে। মোঃ রিপন আলী শেখ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কোনাবাড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র এবং মোছাঃ শারমিন আক্তার সিরাজগঞ্জ জেলার একই থানার একই গ্রামের অভিযুক্ত মোঃ রিপন আলী শেখের স্ত্রী।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি), রাজশাহী সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী সামিক শিশির পরিবহনে সিট নং- D3, D4 এবং E4 অবস্থানরত যাত্রীদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক।  এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ৮টায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মহাসড়কের উত্তর পার্শ্বের ফাঁকা জায়গায় অভিযুক্ত মোসাঃ জান্নাতুন ফেরদৌসের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পার্শ্বের টেমর হতে সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন ও একটি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।

হেরোইন ও ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীর বন্ধ কলকারখানা চালু করতে কাজ করছে সরকার: রিজভী

​রাজশাহীর বন্ধ কলকারখানা চালু করতে কাজ করছে সরকার: রিজভী