ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

মাঝ রাতে কম্বল নিয়ে মাদ্রাসার এতিম-অসহায় শিক্ষার্থীদের দুয়ারে পুঠিয়ার ইউএনও

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০১:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০১:৩৪:৫৬ অপরাহ্ন
মাঝ রাতে কম্বল নিয়ে মাদ্রাসার এতিম-অসহায় শিক্ষার্থীদের দুয়ারে পুঠিয়ার ইউএনও মাঝ রাতে কম্বল নিয়ে মাদ্রাসার এতিম-অসহায় শিক্ষার্থীদের দুয়ারে পুঠিয়ার ইউএনও
তিব্র শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে এতিম ও অসহায় শিশুদের দুয়ারে দুয়ারে ছুটছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বালিয়াঘাটি মরহুম হাজী আমজাদ মাদ্রাসা ও বানেশ্বর খুঁটিপাড়া হাফেজিয়া মাদ্রাসায় থাকা শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ হাতে কম্বল তুলে দেন এবং এতিম অসহায় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের পড়ালেখা ও স্বাস্থ্যের খোঁজ নেন।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এভাবে প্রতি রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল, প্রকৃত অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন ইউএনও লিয়াকত সালমান।

এর আগে গত কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামে থাকা বাসিন্দাদের মাঝেও কম্বল বিতরণ করেন।

সোমবার রাতে কম্বল বিতরণের সময় তার সঙ্গে ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর প্রেসক্লাব এর সভাপতি জামাল দ্বীন সুমন ও সাধারন সম্পাদক মোহম্মদ আলী প্রমুখ।

এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, রাতের আঁধারে কম্বল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যার প্রয়োজন তাকে দেয়া সম্ভব। এতিম ও অসহায় ছিন্নমূল মানুষজন অনেক সময় কম্বলের অভাবে শীতে কষ্ট করে। তাই তাদেরকে একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে গিয়ে শীতবস্ত্র দেয়া হচ্ছে। রাত বা দিন বলে নয়, মানুষের সেবা করাই আমাদের কাজ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪