ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বাঘায় অস্ত্র- ও হেরোইন সহ চিহ্নিত মাদক কারবারী রয়েল আটক

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১২:১৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১২:২০:০৮ পূর্বাহ্ন
বাঘায় অস্ত্র- ও হেরোইন সহ চিহ্নিত মাদক কারবারী রয়েল আটক বাঘায় অস্ত্র- ও হেরোইন সহ চিহ্নিত মাদক কারবারী রয়েল আটক
রাজশাহীর বাঘায় চিহ্নিত মাদক কারবারী রয়েলকে অস্ত্র-ও হেরোইন সহ আটক করেছে র‍্যাব-৫।

সোমবার (৫ জানুয়ারি) দিনগত রাতে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড এমুনিশন (গুলি) ও ৩০০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে র‍্যাব।

আটককৃত রয়েল (৩২) রাজশাহীর বাঘা উপজেলা পানিকামড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, জানতে পারে, রয়েলের বসত বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মওজুদ রয়ে ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং বসতবাড়ির ভেতরে খাদ্যসামগ্রী রাখা মিশ্রেপের মধ্যে লুকিয়ে রাখা ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। 

জিজ্ঞাসাবাদে আটককৃত রয়েল জানায়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংগ্রহ করে বাঘা-সহ রাজশাহী বিভিন্ন এলাকায়  বিতক্র করে সে।

মুঠো ফোনে জানতে চাইলে বাঘা থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত), সুপ্রভাত মন্ডল জানান, সোমবার রাতে মাদক কারবারী রয়েলকে অস্ত্র-ও হেরোইন সহ আটক করে মামলা দায়ের পূর্বক বাঘা থানায় হস্তান্তর করেছে র‌্যাব সদস্যরা। 

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি