ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে চোরাচালানি মাদক ও ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১১:৩৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১১:৩৯:০৩ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে চোরাচালানি মাদক ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে চোরাচালানি মাদক ও ভারতীয় মদ জব্দ
রাজশাহীতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মাদক ও ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (৪ জানুয়ারি) গভীর রাত ও ভোরে পরিচালিত এসব অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠে দামকুড়া থানাধীন সোনাইকান্দি পদ্মা নদীর চরে অভিযান চালায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। এ সময় ঝাউগাছের ঝোপের ভেতর লুকানো পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ৯ বোতল, জেবিস্ক্যান সিরাপ ৬ বোতল, মনোগোল্ড সিরাপ ৩ বোতল, টাসকোরেক্স সিরাপ ১ বোতল এবং ব্রংকোফি-সি সিরাপ ৫ বোতল জব্দ করা হয়। তবে সোনাইকান্দি বিওপি ও চারঘাট বিকল্প বিওপি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

জব্দকৃত এসব মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।

অপরদিকে, একই দিন ভোর সাড়ে ৩টার দিকে চারঘাট থানাধীন চন্দনশহর এলাকায় অভিযান চালায় চারঘাট বিকল্প বিওপি’র একটি আভিযানিক দল। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৭ বোতল ভারতীয় মদ ও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এসব মালামাল চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত দেশ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযানের পাশাপাশি পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ