ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

নগরীতে চার থানার অভিযানে মাদক-সহ গ্রেফতার- ৯

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১০:৪২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১০:৪২:২৭ অপরাহ্ন
নগরীতে চার থানার অভিযানে মাদক-সহ গ্রেফতার- ৯ নগরীতে চার থানার অভিযানে মাদক-সহ গ্রেফতার- ৯
রাজশাহী নগরীর পবা, শাহমখদুম, মতিহার ও কাটাখালি থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  

রবিবার (৪ জানুয়ারি) বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪৯০ গ্রাম গাঁজা, ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মো. মোজাম্মেল ওরফে মোজাম (৫০), মোঃ নাজমুল হক (৩৫), মোঃ রাজ্জাক আলী (৪০), মোঃ লিটন আলী (২৪), মোঃ সাহারুপ আলী ওরফে রবিন (২২), মোঃ সাগর আলী (৩২), তাপস বিশ্বাস (২০), মোঃ অমিত হাসান ওরফে অমি (২৮) এবং মোঃ রফিকুল ইসলাম (৬০), তারা সবাই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

সোমবার বিকাল এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, রবিবার রাতে পবা থানার দাদপুর স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা-সহ মোজামকে গ্রেফতার করেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে এসআই মোঃ রাজিবুল করিম ও সঙ্গীয় ফোর্স। তার বিরুদ্ধে পবা থানায় পূর্বে একটি মাদক মামলা চলমান রয়েছে। 

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় একই থানার শিয়ালবেড় মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা-সহ নাজমুল হককে গ্রেফতার করে এসআই মোঃ মমিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। 

এছাড়া রাত পৌনে ১১টায় নগর পারিলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ রাজ্জাক ও লিটনকে গ্রেফতার করা হয়। 

এদিন বিকাল পৌনে ৫টায় শাহমখদুম থানার নওদাপাড়া বাজারসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ রবিন, সাগর ও তাপসকে গ্রেফতার করেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স। 

এদিন দুপুর সোয়া ৩টায় নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজা-সহ অমিত হাসানকে গ্রেফতার করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স। 

এদিন রাত সোয়া ৮টায় কাটাখালি থানার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮ গ্রাম হেরোইন-সহ রফিকুল ইসলামকে গ্রেফতার করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুমন কাদেরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স। 

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে জব্দকৃত মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার বিষয়টি স্বীকার করেছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা