ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১০:২৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১০:২৬:২৩ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ ও জাতির শান্তি কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনা করা হয় এবং দেশের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া মোট ১৬ বার রাজশাহীতে এসেছেন। রাজশাহীর যে যে উন্নয়ন হয়েছে, তার সবই তার শাসনামলে হয়েছে। রাজশাহীর সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক ছিল।
মিনু আরও বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন, আমি বাংলাদেশেই জন্মেছি, এই দেশেই মৃত্যুবরণ করবো। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে ভবিষ্যতে তারেক রহমান দেশকে নেতৃত্ব দেবেন, এমন আশাবাদও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন এবং রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন।

দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার