ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

পরকীয়ার অভিযোগে পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা তিতুকে গণপিটুনি

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০২:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০২:৩৮:১৭ অপরাহ্ন
পরকীয়ার অভিযোগে পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা তিতুকে গণপিটুনি পরকীয়ার অভিযোগে পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা তিতুকে গণপিটুনি
রাজশাহীর পুঠিয়া পৌরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রামজীবনপুর মহল্লায় পরকীয়ায় জড়ানোর অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে।

গত রবিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তি পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান তিতু।

এলাকাবাসীর অভিযোগ, তিনি ওই এলাকার এক ভাড়াটিয়ার স্ত্রী এক সন্তানের জননীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। ঘটনার রাতে স্থানীয় কয়েকজন তাঁকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে আটক করে মারধর করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি কোনোভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে তাঁর প্রাণে রক্ষা হয়। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এলাকাবাসী জানান, খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে পুঠিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিনসহ চারজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। তাঁকে আটক করতে পুলিশ কিছু সময় এলাকায় তৎপরতা চালালেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত আওয়ামী লীগ নেতার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার