ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

শীতে শরীর ঠান্ডা রাখবে, হজমশক্তি বাড়বে বিশেষ লাল পানীয়েই

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:৫৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:৫৩:১১ অপরাহ্ন
শীতে শরীর ঠান্ডা রাখবে, হজমশক্তি বাড়বে বিশেষ লাল পানীয়েই ফাইল ফটো
শীতের দিনে বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন, মোটা মোটা সোয়েটার, অতিরিক্ত খাওয়া, জল কম খাওয়ার কারণে পেটফাঁপা, গ্যাসের সমস্যা হতেই থাকে। এই মরসুমে অনুষ্ঠান ও পার্টির জন্য অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাওয়া হয়ে যায়।

ওজন বশে রাখা, গ্যাস-অম্বল কমানো কোনওটাই কঠিন হবে না যদি বিশেষ মজানো পানীয়ে চুমুক দেওয়া হয়। জিনিসটি আর কিছুই নয়, গাজরের কাঞ্জি। উত্তরপ্রদেশ, পঞ্জাবে মজিয়ে নেওয়া এই ধরনের পানীয় খাওয়ার চল থাকে বছরভর। এটি যদি একবার বানিয়ে নিতে পারেন, ২-৩ দিন খাওয়া যাবে। নিয়মিত এক গ্লাস খেলে পেটে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা যেমন বাড়বে, তেমনই ওজন কমানোও সহজ হবে। কমবে পেটফাঁপার মতো অস্বস্তি।

কী ভাবে বানাবেন: এ জন্য লাগবে আধ কেজি কালো গাজর। ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বি কেটে নিতে হবে। ৩ টেবিল চামচ কালো সর্ষে গুঁড়িয়ে রাখতে হবে। এবার একটি কাচের পরিষ্কার পাত্রে গাজর, সর্ষের গুঁড়ো, স্বাদমতো সৈন্ধব লবণ এবং লঙ্কার গুঁড়ো যোগ করতে হবে। তার পর অনেকটা জল দিয়ে কাচের পাত্রের মুখ এঁটে রোদে বসিয়ে রাখতে হবে ২-৩ দিন। তা হলেই মজে গিয়ে তৈরি হবে গাজরের কাঞ্জি। শ্রুতি জানাচ্ছেন, শীতের মরসুমে যে হেতু সর্দি-কাশির প্রবণতা দেখা দেয়, তাই তাঁদের বাড়িতে প্রতি বছর শীতে এই পানীয় খাওয়ার চল রয়েছে। পেটের স্বাস্থ্য ভাল রাখার পাশাপাশি পানীয়টি রোগ প্রতিরোধকও বটে। খুব সহজে বানানো পানীয়টি দেখতে হবে লাল রঙের। অতিথি আপ্যায়ণে এটি দিতে পারেন। কারণ মজে যাওয়া কাঞ্জি বেশ সুস্বাদু।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন