ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

শীতে কেন পায়ের পেশিতে বারে বারে টান ধরে?

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:৪৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:৪৯:০৭ অপরাহ্ন
শীতে কেন পায়ের পেশিতে বারে বারে টান ধরে? ফাইল ফটো
শীত মানে ফুরফুরে মেজাজ, কারও কাছে আলস্য, কারও কাছে আবার রোগব্যাধি। যাঁদের কিছু ক্রনিক অসুখ রয়েছে, তাঁরা শীতে সাবধান। সর্দি-কাশি এই সময়ে যেমন নাছোড়বান্দা, তেমনই বাতের ব্যথাবেদনা। আবার বাত নেই, কিন্তু যখন তখন হাত-পায়ে ব্যথা, পেশিতে টান ধরার সমস্যা লেগেই থাকে। এ সবের কারণ কিন্তু আর্থ্রাইটিস না-ও হতে পারে। তা হলে সমস্যাটা কী?

শীতের দিনে শরীরে জলের ঘাটতি বেশি হয়। ডিহাইড্রেশনও কিন্তু পেশিতে টান ধরার অন্যতম বড় কারণ। কম জল খাওয়ার জন্যই মূলত পেশির খিঁচুনি হয়। তখন পা অসাড় হয়ে যাওয়া, ঝিঁঝি ধরার মতো সমস্যা দেখা দেয়।

পায়ের পেশিতে টান ধরার সমস্যা রাতেই বেশি দেখা দেয়। প্রচণ্ড ঠান্ডায় তড়িঘড়ি লেপ-কম্বলের ভিতরে ঢুকলেন। ঘুম আসার সময়েই দেখলেন, পায়ের পেশিতে হঠাৎই টান ধরেছে। সে এমন যন্ত্রণা, যা সহজে কমবে না। রাতের দিকে পায়ের পেশিতে টান ধরার এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ‘নক্টারনাল লেগ ক্র্যাম্প’। শরীরে ইলেকট্রোলাইট বা খনিজ উপাদানগুলির ভারসাম্য বিগড়ে গেলে এমন হয়। রাতের দিকে যদি ঘন ঘন পায়ের পেশির খিঁচুনি হয়, তা হলে বুঝতে হবে শরীরে জলের ঘাটতি তো হচ্ছেই, পাশাপাশি পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামেরও অভাব হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে ডায়াবিটিস হলে বা কিডনির রোগ ধরলে, এমন লক্ষণ দেখা দিতে পারে।

আবার অন্য কারণও আছে। চিকিৎসকেরা বলেন, পায়ে যদি রক্ত সঞ্চালন কমে যায়, তা হলে পেশিতে টান ধরতে পারে। এটি পেরিফেরাল আর্টারি ডিজিজ’ (পিএডি)-এর লক্ষণ হতে পারে। আরও একটি উপসর্গ দেখা দেয়, তা হল পায়ের পাতায় নীল রঙের শিরা ফুটে ওঠা। এটির কারণ হল, খারাপ কোলেস্টেরল জমে রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছতে পারে না পায়ে। তখন ত্বকের রং বদলাতে থাকে, নীলচে-বেগনি শিরা ফুটে ওঠে।

পায়ের ব্যথা কমবে কী উপায়ে?
পেশিতে টান ধরলে সঙ্গে সঙ্গে আক্রান্ত জায়গায় বরফ সেঁক দিন। দ্রুত মাসাজ করে পেশিকে শিথিল করে তুলতে হবে। এমন ভাবে মাসাজ করুন যাতে জায়গাটায় চাপ পড়ে, কিন্তু ব্যথা না লাগে।

গরম জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। এ বার ভেজা তোয়ালে ব্যথার জায়গায় চেপে ধরে থাকুন। অনেকটা আরাম হবে।

প্রচুর পরিমাণে জল খেতে হবে। পেশিতে টান ধরলে ঈষদুষ্ণ গরম জল খান আর হাঁটাহাঁটি করুন। দেখবেন, দ্রুত পেশি সচল হবে।

শোয়ার আগে পায়ের হালকা স্ট্রেচিং করুন। লেগ প্রেস, লেগ রেজ রোজ অভ্যাস করতে পারেন। এতেও পেশিতে টান ধরার সমস্যা কমবে।

বেশি করে সবুজ শাকসব্জি, ফল, ডিম, দুধ খেতে হবে। ডাবের জল খান। যদি দেখেন, টান ধরার পর পায়ের পেশি ফুলে উঠছে এবং সেখানকার ত্বকের রং বদলে যাচ্ছে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত