ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা! সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা রুয়েটে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে উত্তেজনা: আড়াল-প্রকাশ্যে কার্যক্রমের অভিযোগে ভিন্নমত আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

৭ তারিখের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:৪১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:৪১:৫১ অপরাহ্ন
৭ তারিখের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত পর্যায়ে। আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়া হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘দেশব্যাপী বিভিন্ন ষড়যন্ত্র রুখতে বিশেষ নজরদারি চলছে। সীমান্তে শান্তি বজায়ে বিশেষ তৎপরতা ও নজরদারি বজায় রাখা হয়েছে।’

এদিকে ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। 

গত ১২ ডিসেম্বর রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার অস্ত্রোপচার হয়। পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫