ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩০ জন

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:৩৩:০৬ অপরাহ্ন
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩০ জন ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীর গুলিতে ৩০ জন নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে দেশটির নাইজার প্রদেশের ডেমো গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

এ সময় গ্রামটির আরও অনেককে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে এক বিবৃতিতে জানায় নাইজার প্রদেশ পুলিশের মুখপাত্র ওয়াশিও আবিদুন। বলেন, নাইজারের কাসওয়ান ডাজি মার্কেটে লুটপাট চালিয়ে অনেক দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদশীরা জানায়, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে নির্বিকারে গুলি চালায়। এমনকি তারা নারী ও শিশুদেরকেও ছাড় দেয়নি। এ সময় স্থানীয় বাসিন্দা দাউদ শাকুল্লে নামে একজন পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। তিনি ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, যখন এ হামলার ঘটনা ঘটে, তখন গ্রামটিতে কোনো নিরাপত্তারক্ষী ছিল না।

এর আগে, উত্তর নাইজেরিয়ার একটি ক্যাথলিক বিদ্যালয় থেকে তিন শতাধিক স্কুল শিক্ষার্থী এবং শিক্ষককে অপহরণ করা হয়। পরে তাদেরকে একমাস বন্দি থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

সাম্প্রতিক মাসগুলোতে নাইজার প্রদেশে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী হামলার মোকাবেলা করতে বেগ পেতে হচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু