ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন: বিভাগীয় কমিশনার প্রতিদিন ইফতারে জিলাপি খেলে শরীরে যা ঘটে নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক ‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান নাগরিকদের নিজ দায়িত্বে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের রাণীশংকৈলে অনৈতিক কাজ করতে গিয়ে বিধবার সম্ভ্রমের দাম ৩লাখ! ইরানের ২০০০ জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার ১৭ জাহাজ! দাবি মার্কিন সেনার

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে পুঠিয়ার ইউএনও

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০১:০৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০১:০৩:০২ পূর্বাহ্ন
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে পুঠিয়ার ইউএনও শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে পুঠিয়ার ইউএনও
চলমান শৈত্যপ্রবাহে কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কষ্ট করছে মানুষ। গরম কাপড়ের স্বল্পতায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট আরও বেশি। তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

রবিবার (৪ জানুয়ারি ) সন্ধা থেকে গভীর রাত পযর্ন্ত  উপজেলার বিভিন্ন বাজার, এতিমখানার শিক্ষার্থীদের ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ভ্যানচালক, দিনমজুর, পথচারীসহ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন তিনি।

শীতবস্ত্র পাওয়া লোকজন বলেন, গত কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। আমাদের ঘরে কামাই করার মতো মানুষ নাই। শীতে কম্বল কিনতে পারি না। রাতে ইউএনও স্যার কম্বল বাড়িতে এসে দিয়ে গেছে। এতে আমাদের সবার উপকার হবে।

শীতবস্ত্র পেয়ে এতিমখানার শিক্ষার্থীরা বলেন, ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। গত কয়েকদিন থেকে প্রচন্ড শীতের কারণে আমাদের কষ্ট হচ্ছিলো। কিন্ত আজ কম্বল পেয়ে আমরা অনেক খুশি।

কম্বল পেয়ে এক নারী বলেন, কয়েকদিন ধরে শীত পড়ছে। আমি রাতে পিঠা বেচি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বলেন, এই শীতে ছিন্নমূল ও  দরিদ্র অসহায় মানুষগুলো অনেক কষ্টের মধ্যে আছে। তাদের মধ্যে অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। ইউএনও আরও বলেন, আমরা প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছি। সরকারি নির্দেশনায় শীতার্তদের মধ্যে আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় ইউএনওর সঙ্গে ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার প্রমুখ।

এদিকে উপজেলার শীতার্ত মানুষদের প্রতি ইউএনওর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে। মানবতার এ দৃষ্টান্ত নিঃসন্দেহে আরও অনেককে অনুপ্রাণিত করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক

৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক