ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’! রামিসা হত্যাকাণ্ড: যুক্তিতর্কের সময় কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যান স্বপ্না ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত ৫০ গাজীপুরে দুই বাসের মাঝে পিষ্ট হয়ে অটোরিকশায় নিহত ২ ঈদযাত্রায় সড়কে ২৮১ জনের মৃত্যু ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, অবিলম্বে বাহিনী সরানোর নির্দেশ ফিফার অ্যালবামে শাকিরা ও বাংলাদেশের সঞ্জয়

প্রিয়ঙ্কার আমার ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ১০:০৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ১০:০৩:৪৬ অপরাহ্ন
প্রিয়ঙ্কার আমার ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান প্রিয়ঙ্কার আমার ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান
বলিউডে ‘ডন’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই শাহরুখ খান ও প্রিয়ঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন নানা জল্পনা চলেছে। সেই গুঞ্জনের জেরে প্রিয়ঙ্কাকে কটাক্ষের শিকার হতে হওয়ায় প্রকাশ্যে ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেছিলেন শাহরুখ খান। অভিনেত্রীকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করে তিনি বলেছিলেন, এই ধরনের প্রশ্ন ও মন্তব্য অসম্মানজনক।

শাহরুখ খান জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কোনও মহিলা কাজ করলেই সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়, এটাই তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রিয়ঙ্কার প্রসঙ্গে বলিউডের বাদশা বলেন, তিনি যেভাবে সহকর্মী ও নারী শিল্পীদের সম্মান করেন, প্রিয়ঙ্কার ক্ষেত্রে তা করা হয়নি। বিষয়টিকে তিনি “সত্যিই অসম্মানজনক” বলে আখ্যা দেন এবং বলেন, দুঃখ প্রকাশ করার অর্থ এই নয় যে তিনি কোনও ভুল করেছেন, বরং বন্ধু হিসেবে তাঁর কষ্ট লাগছে।

‘ডন’ ছবির শুটিং চলাকালীন সেটে শাহরুখের প্রতি প্রিয়ঙ্কার মুগ্ধতা নিয়ে কোনও রাখঢাক ছিল না, এম থেকেই মূলত গুঞ্জনের সূত্রপাত। সময়ের সঙ্গে সেই আলোচনা আরও জোরালো হয়। পরে এক পর্যায়ে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়া। সম্পর্কের গুঞ্জনের কারণেই তাঁকে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বলে বিভিন্ন সময়ে উঠে এসেছে।

এই প্রসঙ্গে শাহরুখ আরও বলেছিলেন, প্রিয়ঙ্কা তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম এবং ভবিষ্যতেও তাই থাকবেন। কাজ করতে গিয়ে নানা ধরনের সম্পর্ক তৈরি হয়, কিন্তু অহেতুক গুঞ্জনের কারণে সেগুলি ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।

প্রিয়ঙ্কাকে ‘একটি ছোট্ট মেয়ে’ বলে উল্লেখ করে শাহরুখ বলেন, মিস ইন্ডিয়া ও মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর তাঁর সঙ্গে কাজ—এই পুরো যাত্রাপথে ক্যামেরার সামনে ও পিছনে তাঁরা একসঙ্গে অনেক ভাল মুহূর্ত কাটিয়েছেন। সেই বন্ধুত্বে ভাটা পড়লে, একজন বন্ধু হিসেবেই তাঁর সবচেয়ে বেশি খারাপ লাগে—এ কথাও অকপটে স্বীকার করেছিলেন বলিউডের বাদশা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার