ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

রাণীশংকৈলে সাংবাদিক কারাগারে ; পিবিআইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ!

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:৪৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:৪৬:০০ অপরাহ্ন
রাণীশংকৈলে সাংবাদিক কারাগারে ; পিবিআইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ! রাণীশংকৈলে সাংবাদিক কারাগারে ; পিবিআইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ!
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের বিরুদ্ধে কৃষকদল নেতার বানোয়াট মামলায় মনগড়া ও মিথ্যা প্রতিবেদনের কারণে সাংবাদিক কারাগারে যাওয়ায় ঠাকুরগাঁও পুলিশ বুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে প্রেসক্লাবের সাংবাদিকরা।

শনিবার (৩ জানুয়ারী) সন্ধায় রাণীশংকৈল প্রেসক্লাবে এক সাধারণ সভায় ক্ষোভ প্রকাশ করে প্রেসক্লাবের সদস্যরা। সভায় প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাসুদ রানা পলক, সম্পাদক খুরশিদ আলম শাওন,সাংবাদিক ছবি কান্তদেব,আনিসুর রহমান বাকি,মোবারক আলী,ফারুক আহাম্মদ,বিপ্লব, বিজয় রায়,সবুজ ইসলাম, নাজমুল হোসেন, আব্দুল্লাহ আল নোমান।

জানাযায়, প্রেসক্লাব সভাপতি আশরাফুল তার ভাই খাইরুল ও সাংবাদিক আবুল কালাম আজাদকে জড়িয়ে কৃষকদল নেতা মাসুদ রানা একটি চাদাবাজি ছিনতাই মামলা করেন। সে মামলায় পিবিআই মিথ্যা প্রতিবেদন দেয় আদালতে। আদালতে আসামি পক্ষ জামিনের আবেদন করলে আদালত সাংবাদিকে জেল হাজতে প্রেরণ করে।

সাংবাদিকরা বলেন, মিথ্যা প্রতিবেদন দিয়ে সাংবাদিককে কারাগারে পাঠানো পিবিআই’র কর্মকর্তা ঠিক করেননি। এর আগে রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মাসুদ রানার হঠাৎ করে কোটিপতি বনে যাওয়ার বিষয়ে রাণীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। এর পেক্ষিতে সাংবাদিকরা অনুসন্ধানসহ তার বক্তব্য নিতে গেলে তিনি রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দিতে চায়। সে অডিও রের্কডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে মাসুদের শাস্তির দাবীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচি পালন করে। এর পরিপেক্ষিতে তিনি নিজেকে আড়াল করার জন্য এবং সাংবাদিকদের বিপদে ও ভয়ভীতিতে রাখার জন্য মামলা করে।

মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য আদালত ঠাকুরগাঁও পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। পিবিআই উপ-পরির্দশক মিলন ইসলাম মামলাটি তদন্ত করে একপক্ষ তদন্ত প্রতিবেদন ঠাকুরগাঁও আদালতে দাখিল করে। গত ২৪ ডিসেম্বর ঠাকুরগাঁও আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মাহাবুব উল ইসলামের আদালতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

এছাড়াও কৌশল হিসাবে মাসুদ রানা আরো ৬জন সাংবাদিকের নামে সাইবার আইনে মামলা করার কথা বলতে শোনা যাচ্ছে।

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম বলেন, তার ভাইসহ এ মামলায় ৭জনকে আসামী করে মামলা করেছেন। মামলায় বলা হয়েছে আমরা সবাই মিলে তাকে ছিনতাই চাদাবাজির চেষ্টা করেছি। সব চেয়ে আর্শ্বজনক বিষয় হচ্ছে মামলার বাদীর সাথে গত কয়েকমাসও আমার দেখা হয়নি। তাছাড়া আমি নিজেও কিডনির অস্ত্রপাচার করে অসুস্থ অবস্থায় রয়েছি। মামলাটি পুরোপরি সাজানো ও মিথ্যা। পিবিআই তদন্ত কর্মকর্তা মিলন মোটা অংকের উৎকোচের বিনিময়ে সম্পুর্ণ মিথ্যা ঘটনাকে সত্য রুপে রুপান্তরিত করেছে। মামলাটি পুনরায় তদন্তের দাবী জানাচ্ছি।

বিবাদীর আইনজীবি বার কাউন্সিলের সভাপতি জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জানান, মামলাটির তদন্ত প্রতিবেদন সাংবাদিকের বিপক্ষে যাওয়ায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছিল। এক সপ্তাহে কারাভোগের পর গত ১ জানুয়ারী তিনি জামিনে মুক্ত হন।

এ বিষয়ে ঠাকুরগাঁও পিবিআইয়ের উপ-পরির্দশক মিলন ইসলাম মুঠোফোনে বলেন, প্রথমত বিবাদী পক্ষ আমাকে অসহযোগিতা করেছে। তাছাড়া স্থানীয়দের স্বাক্ষর প্রমানাদি ও পারিপাশিকতার উপর ভিত্তিকরে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার