ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

​ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ ও নবীনবরণ

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:৩৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:৩৬:২৯ অপরাহ্ন
​ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ ও নবীনবরণ ​ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ ও নবীনবরণ
নাটোরের গুরুদাসপুরে বিজয় মিছিলের মধ্য দিয়ে ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার বেলা ১১টায় শহরের প্রধান সড়কগুলোতে বিজয় মিছিল প্রদক্ষিণ শেষে ওই স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী রুহুল করিম আব্বাসী তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক।

নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, ভবিষ্যতে তোমরা বিশেষ একটি জায়গায় উপনীত হবে। শিক্ষিত জাতি ও দেশ গড়ার কাজে নিয়োজিত হবে। সেইসাথে এলাকার সুনাম-সুখ্যাতি বয়ে আনবে, এই প্রত্যাশা করি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইসরাত জাহান রাঙ্গা, সমাজসেবক আবুল কালাম আজাদ ও একাডেমির পরিচালক ইয়াকুব আলী। এসময় উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও শুভান্যুধায়ীদের হাতে ময়ূর পেখম শোভা পাচ্ছিলো।

জানা যায়, ‘শিশু মনে স্বপ্ন বুনি’ শ্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের সকল কার্যক্রমে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। তাই প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরাসহ শিক্ষক-কর্মচারীরা বিজয় মিছিল করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফ, সনদ, ক্রেস্ট, ছোটবড় বই, ক্যালেন্ডার পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩