ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে গ্রামীন এজেন্ট অপহরণ ও ডাকাতি: ৪ ডাকাত গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:০৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:০৮:৫৯ অপরাহ্ন
নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে গ্রামীন এজেন্ট অপহরণ ও ডাকাতি: ৪ ডাকাত গ্রেফতার নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে গ্রামীন এজেন্ট অপহরণ ও ডাকাতি: ৪ ডাকাত গ্রেফতার
নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে গ্রামীন সিম কোম্পানীর দুই এজেন্টকে অপহরণ ও ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় ডাকাতরা এজেন্টদের কাছ থেকে নগদ অর্থ, সিম কার্ড ও মিনিট/এমবি কার্ডসহ মোট ৪,৩৪,৫০০ টাকা লুট করে নিয়ে যায়।

রবিবার (৫ অক্টোবর ২০২৫), দুপুর দেড় টায় নওগাঁ জেলার আত্রাই থানার এলাকায় গ্রামীন সিম কোম্পানীর এজেন্ট মোঃ তারেক মাঝি ও মিনহাজুল ইসলাম মোটরসাইকেল যোগে আত্রাই যাওয়ার পথে ডাকাতদের হাত পড়ে। ডাকাতরা সাদা মাইক্রোবাসে তাদের পথ রোধ করে এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে অবৈধ মাদকদ্রব্য তল্লাশীর প্ররোচনা দেখিয়ে তাদেরকে অপহরণ করে। এসময় এজেন্টদের হাতে থাকা ব্যাগ, তিনটি মোবাইল ফোন, ৫৩টি সিম কার্ড, নগদ ১,৩৪,৫০০ টাকা এবং মিনিট/এমবি কার্ডসহ সর্বমোট ৪,৩৪,৫০০ টাকা লুট করা হয়।

ঘটনার পরপরই র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন ও ছায়াতদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে চক্রের সক্রিয় সদস্যদের সনাক্ত করা হয়। এরপর দেশের চার জেলায় পাঁচটি পৃথক অভিযানে চক্রের চার প্রধান সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: সুমন সরদার (৩৬), নওগাঁ, বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকা থেকে, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র হাসুয়া ও মাল্টিফাংশনাল হাতুরি জব্দ। মোঃ আলমগীর শেখ ওরফে আলম (৪৫), ঢাকার ডিএমপি এলাকায় থেকে গ্রেফতার, মোঃ মুক্তার হোসেন (৫৪), পাবনা, মোঃ বাদল শেখ (৫০), ফরিদপুর।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নওগাঁ আত্রাই থানায় মামলা নং ০৫, তারিখ ১৫/১১/২০২৫, ধারা-১৭০/৩৯৫/৩৬৫ পেনাল কোড রুজু করা হয়েছে।

র‌্যাব-৫ জানিয়েছে, চক্রটির বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ