ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

বরেন্দ্র ইয়ুথ ফোরামের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন আতিক সভাপতি, পলি সম্পাদক

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৭:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৭:৩৫:৩৬ অপরাহ্ন
বরেন্দ্র ইয়ুথ ফোরামের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন আতিক সভাপতি, পলি সম্পাদক বরেন্দ্র ইয়ুথ ফোরামের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন আতিক সভাপতি, পলি সম্পাদক
রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরামের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক কে সভাপতি ও রাজশাহী কলেজ রিপোটার্স ইউনিটির নির্বাহী সদস্য পলি রানী প্রামনিককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

আজ ০৪ জানুয়ারী (রবিবার) নগরীর রানীবাজার এলাকায় অবস্থিত এসকে ফুড ওয়ার্ল্ড সেমিনার রুমে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়েছে। বরেন্দ্র ইযুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল এর সভাপতিত্ব ও কোষাধ্যক্ষ সালমান ফার্সীর পরিচালনায় সভায় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন সমস্যা এবং তারুন্যের পরিবেশ ভাবনা শীর্ষক মুক্ত আলোচনা এবং ১৩ সদস্য বিশিষ্ট্য বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি পদে সালমান ফার্সী ও মোকলেছুর রহমান সুন্দরী; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সোহেল হোসেন; কোষাধ্যক্ষ পদে মাহবুবুল্লাহ মাসুম; সাংগঠনিক সম্পাদক পদে মো. জুলফিকার আলী হায়দার; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাসিবুল হাসনাত রিজভি; দপ্তর সম্পাদক পদে তাহমিদ জাকি; পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক পদে মোসা. তামিম তুলি; শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোছা. মিম এবং কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আলমগীর হোসেন ও মো. শাহাদৎ হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাবেক এবং সিনিয়র ইয়ুথদের নিয়ে উচ্চকক্ষ সিনেট সদস্য নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির সকল সদস্য সংগঠনটিকে আরো শক্তিশালী এবং আরো বেশী প্রতিবাদী, বৈচিত্র্যপূর্ণ, মানবিক, সাম্য, পরিবেশ ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সিনেটের সভাপতি নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম, স্বপ্নচারী উন্নয়ন সংগঠনের সভাপতি রুবেল হোসেন মিন্টু, বরেন্দ্র ইয়ুথ ফোরামের উপদেষ্টা প্রানীবিজ্ঞানী প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, বারনই লোকসাহিত্য পরিষদের সভাপতি রায়হান জুয়েল, সামাজিক কণ্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম “শিক্ষা-সংস্কৃতি ও বৈচিত্র্য সুরক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ” এই স্লোগানে মানবিক সমাজ বিনির্মাণ বিনির্মানের লক্ষ্যে বিগত ২০১৫ সাল থেকে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের যুব সমাজকে সংঘটিত করে নেতৃত্ব ও নাগরিক সক্ষমতা বৃদ্ধি করা; পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও প্রাকৃতিক সম্পদ রক্ষা; শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধি; স্থানীয় সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও পরিবেশবান্ধব জীবনধারা সংরক্ষণ; বৈষম্য ও অনাচার প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি; মানুষসহ সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণ; এবং নদ-নদী, পুুকুর-জলাশয়-জলাধার-জলাভূমি, কৃষিজমি সুরক্ষাসহ সমসাময়িক নানা ইস্যুতে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার