ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মোহনপুরে গণভোট ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক পাবলিসিটি কার্যক্রম

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৭:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৭:২২:২৩ অপরাহ্ন
মোহনপুরে গণভোট ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক পাবলিসিটি কার্যক্রম মোহনপুরে গণভোট ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক পাবলিসিটি কার্যক্রম
রাজশাহীর মোহনপুর উপজেলায় গণভোট ২০২৬ ও আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের সচেতন করতে পাবলিসিটি কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টিএন্ডটি মোড়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পাবলিসিটি কার্যক্রমের অংশ হিসেবে ভোটের গাড়ি পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার এবং সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এ সময় রাজশাহী বিভাগের ভোটের গাড়ির মনিটরিং সুপারভাইজার জাহিদ হাসান উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণও কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে ‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ভোটারদের ভোটাধিকার, গণভোটের গুরুত্ব এবং দায়িত্বশীল অংশগ্রহণের বিষয়ে বার্তা দেওয়া হয়। আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচন ও গণভোট ঘিরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ভোটের গাড়ির মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার