ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

র‍্যাব পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মারুফ গোদাগাড়ীতে গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৬:১৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৬:১৮:৩০ অপরাহ্ন
র‍্যাব পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মারুফ গোদাগাড়ীতে গ্রেফতার র‍্যাব পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মারুফ গোদাগাড়ীতে গ্রেফতার
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মোঃ মারুফ হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাইপাস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৫ ও র‍্যাব-১১ এর একটি যৌথ দল।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটি গার্মেন্টসের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে জনৈক ব্যক্তি ফোন করে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ফোনে বলা হয়, র‍্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে এবং এর জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন।

চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল বিশ্বাসে ওই ব্যক্তির দেওয়া ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর থেকেই ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

​এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে ১ জানুয়ারি ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা (মামলা নং-০৫) দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ (রাজশাহী) এবং র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে গত ৩ জানুয়ারি ১৭:৫০ ঘটিকায় গোদাগাড়ীর গোপালপুর বাইপাস এলাকা থেকে মূলহোতা মারুফ হোসেনকে গ্রেফতার করে। মারুফ গোদাগাড়ী থানার কৃষ্ণবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মারুফ হোসেন প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। ​এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

র‍্যাব সূত্রে জানানো হয়েছে ​আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ