ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার

রাজশাহী সিটি করপোরেশনের ৫২ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৬:০৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৬:০৭:১০ অপরাহ্ন
রাজশাহী সিটি করপোরেশনের ৫২ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশনের ৫২ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৪ ও ২০২৫ সালে পি.আর.এল/অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৫২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

রবিবার (৪ জানুয়ারি) সকালে রাজশাহী নগর ভবনের অ্যানেক্স হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার পরিচয় দিয়েছেন। তাঁদের কর্মময় জীবনের সুনামের কারণেই রাজশাহী সিটি করপোরেশন আজ একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে রাসিকের প্রতি নগরবাসীর প্রত্যাশা দিন দিন বাড়ছে। এসব প্রত্যাশা পূরণে সিটি করপোরেশনের সব কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মদ আল মঈন পরাগ এবং রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মো. শাকিল। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ. এ. এম. আঞ্জুমান আরা বেগম।

স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক মো. মঞ্জুরুল আলম, অবসরপ্রাপ্ত স্টোর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব, অবসরপ্রাপ্ত সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন এবং অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মো. পারভেজ আনোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত ৫২ জন কর্মকর্তা-কর্মচারী ও মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি তিনজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে আনুতোষিক এবং দুইজন কর্মকর্তা-কর্মচারীকে ল্যাম্পগ্রান্টের অর্থ প্রদান করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার