ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত অধিকার আদায়ের সংগ্রামে একুশ আমাদের পাথেয়, বিভাগীয় কমিশনার নগরীতে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা আইজিপির ১২ মার্চ,বসছে সংসদ নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার- ৩ প্রবীণ নেতাকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসাদ নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ শীতে আসে গরম পড়লেই চলে যায় পাখির কলকাকলিতে মুখর রাণীশংকৈলে রামরায় দিঘী শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

রাজশাহী জেলার ছয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের প্রার্থিতা বৈধ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১০:২৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১০:২৬:৫০ অপরাহ্ন
রাজশাহী জেলার ছয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের প্রার্থিতা বৈধ রাজশাহী জেলার ছয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং বাকি ১৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, একজন প্রার্থীর ঋণখেলাপি সংক্রান্ত তথ্য নিয়ে জটিলতা থাকায় তাঁর বিষয়ে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে অন্য সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ও অবৈধ ঘোষণা করা হয়েছে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের জন্য স্মারকলিপি আকারে সাত সেট নথি জমা দিতে হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৈধ ঘোষিত ১৯ জন প্রার্থীর মধ্যে রাজশাহী-১ আসনে বিএনপির শরীফ উদ্দীন, জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান ও এবি পার্টির আব্দুর রহমান; রাজশাহী-২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল হক ও নাগরিক ঐক্যের সামছুল আলম প্রার্থিতা বৈধ পেয়েছেন।

এ ছাড়া রাজশাহী-৩ আসনে বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির আফজাল হোসেন; রাজশাহী-৪ আসনে বিএনপির ডিএমডি জিয়াউর রহমান ও জামায়াতে ইসলামীর ডা. আব্দুল বারী; রাজশাহী-৫ আসনে বিএনপির নজরুল ইসলাম ও জামায়াতে ইসলামীর মনজুর রহমান; এবং রাজশাহী-৬ আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ, জামায়াতে ইসলামীর নাজমুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রাজশাহী-১ আসনের সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-২ আসনের সালেহ আহমেদ, রাজশাহী-২ ও ৩ আসনের শাহাবুদ্দিন, রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলা কৃষকলীগের নেত্রী হাবিবা বেগম এবং রাজশাহী-৫ আসনের রেজাউল করিম, রায়হান কাওসার, ইসফা খায়রুল হক শিমুল ও জুলফার নাঈম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দলীয় প্রার্থীদের মধ্যে মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন, রাজশাহী-১ আসনে গণঅধিকার পরিষদের মীর মো. শাহাজান; রাজশাহী-২ আসনে এলডিপির মোঃ ওয়াহেদুজ্জামান; রাজশাহী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান ও আমজনতার দলের সাঈদ পারভেজ; রাজশাহী-৪ আসনে জাতীয় পার্টির ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান; রাজশাহী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা; এবং রাজশাহী-৬ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগই নির্বাচনি এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশ সমর্থকের সঠিক স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হয়েছেন। এ ছাড়া ঋণখেলাপি থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল না করার কারণেও একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে

রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে