ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিজেপি পঞ্চায়েত সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৪৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:৪৭:২০ অপরাহ্ন
গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিজেপি পঞ্চায়েত সদস্য গ্রেফতার গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিজেপি পঞ্চায়েত সদস্য গ্রেফতার
মুর্শিদাবাদের ফরাক্কায় প্রধানমন্ত্রী আবাস যোজনার (পিএমএওয়াই) ঘর পাইয়ে দেওয়ার নাম করে এক বধূকে লজে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে ফরাক্কা থানা পুলিশ। শনিবার তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য স্থানীয় একটি লজের মালিক। সরকারি আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করা ওই মহিলাকে শুক্রবার দুপুরে ফোন করে তিনি নথিপত্র যাচাইয়ের কথা বলেন এবং নিজের লজে দেখা করতে বলেন।

অভিযোগ অনুযায়ী, আধার কার্ডের ফটোকপি, ব্যাঙ্ক সংক্রান্ত নথি-সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লজে যান ওই বধূ। সেখানে অভিযুক্ত তাঁকে লজের দোতলার একটি ঘরে যেতে বলেন। মহিলার অভিযোগ, ঘরে ঢোকার পরই লজের শাটার নামিয়ে দেওয়া হয়। শাটার নামানোর কারণ জানতে চাইতেই অভিযুক্ত তাঁর মুখ চেপে ধরেন এবং টেনেহিঁচড়ে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

‘নির্যাতিতা’র দাবি, বাধা দিলে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। ধস্তাধস্তির মধ্যে কোনও রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিনি লজ থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্কে ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফরাক্কা থানায় দায়ের করা লিখিত অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, পঞ্চায়েত সদস্য হওয়ার কারণে অভিযুক্তকে তিনি বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে নথিপত্র যাচাইয়ের অজুহাতে তাঁর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে, অভিযুক্তের পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁকে ফাঁসানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি রাজনৈতিক তরজা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার