ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

শীতের বিকেলে খান একমুঠো বাদাম ভাজা! শরীরের নানা সমস্যার সমাধান হতে পারে তাতে

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:১৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:১৯:৩৪ অপরাহ্ন
শীতের বিকেলে খান একমুঠো বাদাম ভাজা! শরীরের নানা সমস্যার সমাধান হতে পারে তাতে শীতের বিকেলে খান একমুঠো বাদাম ভাজা! শরীরের নানা সমস্যার সমাধান হতে পারে তাতে
শীতের রোদ্দুর গায়ে মেখে খোলা ভেঙে বাদাম ভাজা খেতে খেতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া এক জমানার অবসর বিনোদন ছিল। এ জমানায় অবসর যাপনের হাজারো উপায় হয়েছে। তবে বাদাম প্রাসঙ্গিকতা হারায়নি। এখনও বৈঠকী আড্ডায় বাদামের চাট বা এক বাটি বাদাম সঙ্গী হয়। বাদামের প্রত্যাবর্তন হয়েছে স্বাস্থ্যকর স্ন্যাক হিসাবেও। পুষ্টিবিদেরা এখন বলছেন, বিকেলে এটাসেটা খেতে ইচ্ছে করলে এক মুঠো বাদাম খান। বিশেষ করে শীতের এই সময়ে বিকেলে এক মুঠো বাদাম খেলে তার নানারকম উপকার রয়েছে।

১. বাদামে প্রচুর পরিমাণে প্রাকৃতিক তেল এবং ফ্যাট থাকে, যা শরীরে শক্তি যোগায় এবং ভেতর থেকে তাপ উৎপাদনে সাহায্য করে। এটি শীতের তীব্রতা থেকে শরীরকে রক্ষা করতেও সাহায্য করে।

২. বাদামে থাকা ভিটামিন এবং জিংক এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় করে। ফলে শীতকালীন সাধারণ সর্দি-কাশি বা ফ্লু হওয়ার ঝুঁকি কমে।

৩. শীতকালে আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ায় ত্বক ও চুল রুক্ষ হয়ে যায়। নানা ধরনের সমস্যাও দেখা দিতে থাকে। বাদামে থাকা ভিটামিন ই এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং চুলের স্বাস্থ্য ভাল রেখে চুলকে উজ্জ্বল করে তোলে।

৪. শীতে মশলাদার এবং মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়ে। যার প্রভাব পড়ে হার্টে। বাদাম শরীরের ‘খারাপ’ কোলেস্টেরল বা এলডিএল কমিয়ে ‘ভালো’ কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বৃদ্ধি করতে সাহায্য করে। তাতে হার্টে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে।

৫. বাদামে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য জরুরি। শীতের সময়ে অনেকেরই বাতের ব্যথা বা অস্থিসন্ধির সমস্যা দেখা দেয়, নিয়মিত বাদাম খেলে সেই সমস্যার উপশম হতে পারে।

যা খেয়াল রাখা দরকার

তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি। বাদাম ভাজা খাওয়ার সময় অতিরিক্ত নুন এড়িয়ে চলাই ভালো। আর পরিমাণের দিকেও নজর রাখতে হবে। প্রতিদিন মোটামুটি এক মুঠো বাদাম শরীরের জন্য যথেষ্ট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক