ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

গণধর্ষণের পর শিশুকে ছাদ থেকে ছুড়ে ফেলে খুন, ‘এনকাউন্টার’ করে দুই অভিযুক্তকে ধরল পুলিশ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:০০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:০০:৩৮ অপরাহ্ন
গণধর্ষণের পর শিশুকে ছাদ থেকে ছুড়ে ফেলে খুন, ‘এনকাউন্টার’ করে দুই অভিযুক্তকে ধরল পুলিশ গণধর্ষণের পর শিশুকে ছাদ থেকে ছুড়ে ফেলে খুন, ‘এনকাউন্টার’ করে দুই অভিযুক্তকে ধরল পুলিশ
ছ’বছরের শিশুকে গণধর্ষণের পর ছাদ থেকে রাস্তায় ছুড়ে ফেলে খুন করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। গত ২ জানুয়ারি রাতের ঘটনা।

শিশুটির বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, ছাদে খেলছিল তাঁর কন্যা। রাতে দেখতে পান বাড়ির পিছনে মাঠের মধ্যে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে সে। শিশুটিকে তুলে সিকান্দ্রাবাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিশুটির বাবার অভিযোগ, তাঁর কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনায় সিকান্দ্রাবাদে হুলস্থুল পড়ে যায়।

পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, তিনটি দল গঠন করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পায়, অভিযুক্তেরা একটি নির্মীয়মাণ বাড়িতে আত্মগোপন করে রয়েছেন। তার পরই সেখানে অভিযানে যায় পুলিশ। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। দুই অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। পুলিশের দাবি, সেই সময় তাঁরা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময় গুলিবিদ্ধ হন দু’জনেই। তার পরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ধৃতেরা জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ