ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মোহনপুরে মাদ্রাসার চাকুরির নিয়োগ পরীক্ষা স্থগিত করলেন কর্তৃপক্ষ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৮:৪৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৮:৪৪:৪২ অপরাহ্ন
মোহনপুরে মাদ্রাসার চাকুরির নিয়োগ পরীক্ষা স্থগিত করলেন কর্তৃপক্ষ মোহনপুরে মাদ্রাসার চাকুরির নিয়োগ পরীক্ষা স্থগিত করলেন কর্তৃপক্ষ
রাজশাহীর মোহনপুর উপজেলায় মহব্বতপুর দারুল উলুম আলিম মাদ্রাসার চাকুরীর নিয়োগ পরীক্ষা স্হগিত করেন কর্তৃপক্ষ।

৩রা জানুয়ারী ২০২৬ শনিবার সকাল ১১.০০ টার সময় অত্র মাদ্রাসায় চাকুরীর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও আগে থেকেই চাকরির ফলাফল আগে থেকে চুড়ান্ত থাকায় বঞ্চিত প্রার্থীদের প্রতিবাদে নিয়োগ বোর্ড স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ।

জানা যায়, মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় ৩০ জনকে প্রবেশ পত্র দেয়া হলেও গোপন চক্রান্ত ফাঁস হওয়ায় দুই পদে মাত্র ৫ জন প্রার্থী উপস্থিত। অগত্যা নিয়োগ পরীক্ষা স্থগিত। দুই পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত ছিল মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায়।

আগে থেকে নিয়োগে প্রশ্ন পত্র ফাঁস করে এবং ভাইভা বোর্ডে প্রথম দেখিয়ে বিএনপি নেতা ও প্রতিষ্ঠান সভাপতি সাইফুল ইসলামের স্ত্রীকে নিয়োগ দিতে চূড়ান্ত নকশা সম্পন্ন হয়েছিল। ধোঁকা আর তামাশার শিকার প্রতারণার জালে আটকা ত্রিশ জন চাকুরী প্রার্থী যখন জানতে পারেন যতই ভালো পরীক্ষা দিন না কেন, তাঁদের চাকুরী হবেনা। বিধায় মাত্র ৫জন প্রার্থী ছাড়া আর কোন প্রার্থীই পরীক্ষায় অংশ নিতে আসেননি।

এদিকে প্রতিষ্ঠান সভাপতি তাঁর আত্বীয় স্বজনদের দিয়ে আবেদন করালে তাঁরাও কেউ পরীক্ষায় অংশ নিতে আসেননি। কারণ মাদ্রাসা সভাপতি সাইফুল ইসলামের স্ত্রীকে নিয়োগ দেয়া হবে বিষয়টি জানাজানি হওয়ায় ত্রিশ জন প্রার্থীর মধ্যে পঁচিশ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশ নিতে আসেননি।ফলে প্রার্থী সঙ্কট দেখা দেয়ায় নিরুপায় কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

আরও জানা গেছে, অতি সূক্ষ্মভাবে আইনী সকল প্রক্রিয়া সম্পন্ন করে লিখিত আর ভাইভা নামের নাটক মঞ্চস্থ করে এই নিয়োগ দেয়ার পরিকল্পনা ছিল।মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, দুটি জনবল নিয়োগের জন্য সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দুটি পদের বিপরীতে ৩০ জন চাকুরী প্রার্থী আবেদন করেছেন। অথচ পরীক্ষা হলে মাত্র ৫ জন প্রার্থী উপস্থিত হওয়ায় প্রার্থী সঙ্কটে অগত্যা নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চাকুরী প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রবেশ পত্র প্রদান করা হয়েছে। মাদ্রাসা প্রধান আরো জানান, ভাইভা বোর্ডে তিনি এবং মাদ্রাসা সভাপতি থাকছেন না। বিজ্ঞজনরা বলছেন,এটি একটি কূটকৌশল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান