ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ পায়ের পেশিতে টান, হাঁটতে গেলে যন্ত্রণা, ওষুধে নয় ব্যথা সারবে সহজ কিছু ব্যায়ামে মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেফতার শুষ্ক-রুক্ষ চুলের যত্ন দরকার ধাপে ধাপে, কী ভাবে নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজরায়েলের মান্দায় নৃগোষ্ঠী নারীদের মাঝে ছাগল বিতরণ গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের পশ্চিমবঙ্গে বিজেপির টিকিটে নির্বাচনে জিতলেন গৃহকর্মী কলিতা মাঝি নগরীতে দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫ নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী নামাজে সাহাবিদের মনোযোগ যেমন ছিল

প্রিয়ঙ্কাকে হুবহু টোকেন ‘নকলনবিশ’ উর্বশী, শোনামাত্রই আকাশ থেকে পড়লেন যেন! পাল্টা কী জবাব দিলেন?

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৭:৩০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৭:৩০:০৭ অপরাহ্ন
প্রিয়ঙ্কাকে হুবহু টোকেন ‘নকলনবিশ’ উর্বশী, শোনামাত্রই আকাশ থেকে পড়লেন যেন! পাল্টা কী জবাব দিলেন? প্রিয়ঙ্কাকে হুবহু টোকেন ‘নকলনবিশ’ উর্বশী, শোনামাত্রই আকাশ থেকে পড়লেন যেন! পাল্টা কী জবাব দিলেন?
প্রচারের আলোয় থাকতে ভালবাসেন উর্বশী রৌতেলা। কখনও নিজের ছবির প্রচার করে, কখনও আবার আলটপকা মন্তব্য করে আলোচনায় থাকেন। এ বার অবশ্য নতুন কারণ। তিনি এ বার নকলনবিশ। অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নকল করছেন তিনি? সমাজমাধ্যমে প্রিয়ঙ্কা যা লিখছেন, তা নাকি হুবহু টুকে দিচ্ছেন উর্বশী। প্রশ্ন করতেই যেন আকাশ থেকে পড়লেন অভিনেত্রী।

সম্প্রতি নৃতত্ত্ববিদ জেন গুডঅল-এর একটি উক্তি ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই একই পোস্ট উর্বশীও নিজের সমাজমাধ্যমে ভাগ করে নেন। তবে এই প্রথম নয়। মহাত্মা গান্ধীর একটি উক্তি ভাগ করে নিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেটাও হুবহু ভাগ করে নেন উর্বশী। মোদ্দা কথা প্রিয়ঙ্কা ও উর্বশীর সমাজমাধ্যমের প্রায় সব লেখাই এক। তাতেই উর্বশীকে নিয়ে সমালোচনা শুরু হয়। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে উর্বশী বলেন, “কী বলছেন, আমি কিছুই বুঝছি না। এ সব নিয়ে কিছু জানি না। যাঁদের সময় অনেক বেশি, তাঁরা এ সব দেখতে থাকেন। আর প্রিয়ঙ্কা চোপড়া এমন একজন যাঁকে আমি সমাজমাধ্যমে অনুসরণ করি।’’

অভিনেত্রীর এমন উত্তর শুনে কেউ লেখেন, “আমি সবসময় ভাবি, উর্বশী কি সত্যিই বোকা নাকি প্রচারে থাকার জন্য বোকা হওয়ার ভান করে? আসলে কোনও কথাই ওর গায়ে লাগে না। খুবই হাস্যকর। ওর এই আচরণ দেখলে হাসিই পায়। দারুণ!” কেউ ব্যঙ্গ করে লেখেন, “না উনি কিছুই জানেন না, আসলে প্রিয়ঙ্কা চোপড়া ওঁকে নকল করছেন।’’ ফের উর্বশী যে নেটপাড়ার বাসিন্দাদের কাছে হাসির পাত্রী হয়েছেন, তা বলাই বাহুল্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান