ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মায়ের জন্মদিনে খাঁটি সোনার কেক কাটলেন! আর কী কাণ্ড ঘটালেন উর্বশী রৌতেলা?

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৭:২৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৭:২৭:৪৪ অপরাহ্ন
মায়ের জন্মদিনে খাঁটি সোনার কেক কাটলেন! আর কী কাণ্ড ঘটালেন উর্বশী রৌতেলা? মায়ের জন্মদিনে খাঁটি সোনার কেক কাটলেন! আর কী কাণ্ড ঘটালেন উর্বশী রৌতেলা?
তারকাদের জীবনযাপনে কিছু না কিছু চমক থাকেই। কিন্তু, এই চমক দেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে থাকেন উর্বশী রৌতেলা। ১ জানুয়ারি ছিল অভিনেত্রীর মা মীরা রৌতেলার জন্মদিন। এ দিন তিন তলা সোনার তৈরি কেক কাটেন অভিনেত্রীর মা। কেক কাটার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী।

দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে মায়ের জন্মদিন উদ্‌যাপন করেন তিনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর মায়ের সামনে রাখা তিন তলা সোনালি রঙের কেক। এ ছাড়াও সঙ্গে দুই ধরনের পানীয়। কেকের উপরে একটি মুকুট রাখেন অভিনেত্রী। সেটাও নাকি তাঁর মায়ের জন্যই। মায়ের জন্মদিনের এই এলাহি আয়োজন, কেক কাটার ভিডিয়ো পোস্ট করে ঊর্বশী লেখেন, ‘‘মায়ের জন্মদিন পালন করলাম বিশ্বের উচ্চতম হোটেলে। সঙ্গে ২৪ ক্যারেটের রাজকীয় সোনার মুকুট সমেত কেক।’’

ধুমধাম করে জন্মদিন পালন করলেও, নেটাগরিকদের একাংশ সোনার মুকুট দেওয়া কেক কাটার জন্য অভিনেত্রীকে কটাক্ষ করতে পিছপা হননি। কেউ লেখেন, ‘‘মীরা রৌতেলা বিশ্বের প্রথম মা যাঁর মেয়ে সোনার কেক কাটিয়েছে।’’ অন্য এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘উর্বশী, আপনার মুখে ‘ফিলার’ বেশি হয়ে গিয়েছে।’’ উর্বশী নিজে সোনার পাতে মোড়া মোবাইল ফোন ব্যবহার করেন বলে জানিয়েছিলেন। সেই প্রসঙ্গে এক জন লিখেছেন, ‘‘সব কিছু সোনার! এমনকি কেকটাও! এ রকম দেখনদারির কী অর্থ? বুঝি না।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড