ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১৫

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৪০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৪০:৩৫ অপরাহ্ন
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১৫ ছবি: সংগৃহীত
মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে শিশুসহ অন্তত ১৫ জন। 

মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় মেলকাই নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ার পাড় মেলকাই নামকস্থানে অপরদিক থেকে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই বাসের চালক, শিশু ও নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে দুই বাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ঝালকাঠির কাঠালিয়া থানার রিন্টু হাওলাদারের স্ত্রী জাহানারা (৪৫), তার ছেলে নবীন (২৩) ও এক বছরের শিশু ছেলে আবু জাফর, বরগুনা সদর থানার আলমের ছেলে সজীব (২৪), বরিশালের বাকেরগঞ্জ থানার গাভীখোলা গ্রামের জয়নাল শিকদারের ছেলে কামরুল হাসান (৩৪), পটুয়াখালীর দশমিনা থানার সুমনের স্ত্রী কাজল (৩০), একই থানার কাটাখালী গ্রামের রাশেদের ছেলে জুনায়েদ (১১) এবং পিরোজপুরের কাউখালি থানার নগেন্দ্রনাথের ছেলে তারাপদ শিকদারকে (৭০) কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া বাকি আহতরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, দুইটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের ড্রাইভারই গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক