ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১

মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ: আমিনুল হক

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৬:২৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৬:২৭:১১ অপরাহ্ন
মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ: আমিনুল হক মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ: আমিনুল হক
রাজনৈতিক কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর ঘটনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়াও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে এই কথা বলেন তিনি।

আমিনুল বলেন, মোস্তাফিজের বিষয়টি দুঃখজনক। বিসিবির উচিত বিসিসিআই এর সঙ্গে আলোচনা করা। মোস্তাফিজের বিষয়ের পরে সামনের বিশ্বকাপ ভারতে খেলতে গেলে আমাদের ক্রিকেটারদের ঝুঁকি থাকবে।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকে বাংলাদেশের। দুই দেশের উগ্রবাদীরা সেই সম্পর্ক আরও জটিল করে তুলছে। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। 

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দল পাওয়ার পর থেকেই মোস্তাফিজকে বাদ দিতে উঠেপড়ে লেগেছে ভারতের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী। টাইগার পেসারকে দলে ভেড়ানোয় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে তো হুমকি দিচ্ছিলই, পাশাপাশি স্টেডিয়ামেও ভাঙচুর চালানোর হুমকি দিয়ে যাচ্ছিল তারা
 
এতদিন এ বিষয়ে বিসিসিআই স্পষ্ট কোনো বার্তা না দিলেও আজ মোস্তাফিজকে বাদ দিতে কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে। 

বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
 
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচের সবকটি ভারতেই খেলবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭