ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

পোস্টাল ভোটের ছবি শেয়ার করলে স্থগিত হতে পারে এনআইডি 

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৫:৫৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৫:৫৭:৪৪ অপরাহ্ন
পোস্টাল ভোটের ছবি শেয়ার করলে স্থগিত হতে পারে এনআইডি  পোস্টাল ভোটের ছবি শেয়ার করলে স্থগিত হতে পারে এনআইডি 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশন বলেছে, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হতে পারে।

শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য দিয়ে সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়াও এর জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এর মাধ্যমে ‘পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা দায়িত্ব’, এ কথা ফের স্মরণ করিয়ে দিল কমিশন।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় নিবন্ধিতদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে ইসি। ব্যালট ধাপে ধাপে নিবন্ধিত ভোটারদের কাছে যাচ্ছে। অনেকের ঠিকানায় ইতোমধ্যে পৌঁছেও গেছে। তাদের অনেকে এটির ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করছেন।

তবে প্রতীক বরাদ্দের আগে ভোট দেওয়ার সুযোগ থাকছে না। অর্থাৎ ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পরই যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। আর দ্রুত সময়ে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে। সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে গণনায় নেওয়া হবে না।

ব্যালটে নৌকা ছাড়া নিবন্ধিত সব দল ও স্বতন্ত্র মিলিয়ে ১১৮টি প্রতীক থাকবে। এছাড়া ‘না’ ভোটের চিহ্ন থাকবে ব্যালট পেপারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ