ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

চারঘাটে আম বাগান থেকে ভারতীয় কোডিন সিরাপ জব্দ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৫:৩৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৫:৩৪:২০ অপরাহ্ন
চারঘাটে আম বাগান থেকে ভারতীয় কোডিন সিরাপ জব্দ চারঘাটে আম বাগান থেকে ভারতীয় কোডিন সিরাপ জব্দ
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল আমদানী  নিষিদ্ধ ভারতীয় কোডিন সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় উপজেলার টাংগন পূর্ব পাড়া এলাকার একটি আম বাগান থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি আভিযানিক দল জানতে পারে, চোরাকারবারীরা বিক্রয়ের উদ্দেশ্যে চারঘাট থানাধীন টাংগন পূর্ব পাড়া এলাকার একটি আম বাগানে মাদক লুকিয়ে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে  ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে আম বাগানে তল্লাশির এক পর্যায়ে গাছের গোড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগে ৩০ বোতল ভারতীয় কোডিন সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত কোডিন সিরাপ চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া চোরাচালানের সাথে জড়িতদের শনাক্তকরণ এবং
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ