ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত, সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা ড্রাইভার ছাড়াই ছুটছে গাড়ি ! কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী

গোদাগাড়ীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৫:৩১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৫:৩১:৪৭ অপরাহ্ন
গোদাগাড়ীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ গোদাগাড়ীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার ফরেস্ট বাগান এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ প্রেমতলী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানাধীন ফরেস্ট বাগানের মধ্য দিয়ে ভারত থেকে চোরাচালানের মালামাল বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফরেস্ট বাগানে অবস্থান নেয়।

এদিন সকাল সোয়া ৬টায় ঘন কুয়াশার সুযোগ নিয়ে এক চোরাকারবারীকে পলিথিন ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে  ধাওয়া দিলে, হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি