ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৪ জন মাদক কারবারী ডিবি জালে

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৫:১৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৫:১৭:৪৯ অপরাহ্ন
নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৪ জন মাদক কারবারী ডিবি জালে নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৪ জন মাদক কারবারী ডিবি জালে
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ সাইদুল আলম সাগর (৩৩), আবু হানিফ (৪০), মোঃ সিয়াম (৩২) ও মোঃ শাহিন (৩২)। তারা সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা।

শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া এলাকায় ১ কেজি গাঁজা-সহ সাইদুল ও হানিফকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। জিজ্ঞাসাবাদে জানা গেছে, হানিফ সাইদুলের সহযোগী হিসেবে মাদক কারবারে জড়িত ছিলেন। সাইদুলের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পূর্বে একটি মাদক মামলা চলমান রয়েছে।

একই দিন রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় ইয়াবা বিক্রির সময় মোঃ সিয়ামকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোঃ আরিফুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার সহযোগী আকাশ ওরফে বার্মা পালিয়ে যায়। সিয়ামের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় মোঃ শাহিনকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার সহযোগী মোছাঃ রেখা পালিয়ে যায়। তবে রেখার ফেলে যাওয়া একটি প্লাস্টিকের পট থেকে আরও ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। শাহিনের বিরুদ্ধে মতিহার থানায় একাধিক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে। 

এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম