ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

গোদাগাড়ী সীমান্তে ৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৫:০৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৫:০৯:৫১ অপরাহ্ন
গোদাগাড়ী সীমান্তে ৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ গোদাগাড়ী সীমান্তে ৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ
 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার পিস অবৈধ ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। 
শনিবার (০৩ জানুয়ারি) ভোরে ফরেস্ট বাগান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই ইলেকট্রনিক্স সরঞ্জামের চালানটি উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী বিওপি’র একটি আভিযানিক দল জানতে পারে যে চোরাকারবারীরা ফরেস্ট বাগানের মধ্য দিয়ে মালামাল পাচার করবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় ছদ্মবেশে ওত পেতে থাকেন। সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে ভোরের ঘন কুয়াশার মধ্যে একজন ব্যক্তিকে পলি ব্যাগ হাতে নিয়ে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

 

বিজিবি সদস্যরা তাকে ধরার জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি ব্যাগটি ফেলে দ্রুত দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স পাওয়া যায়। জব্দকৃত এসব মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক চোরাকারবারীকে শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২