ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে রাজশাহীতে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৪:৩৭:৫৪ অপরাহ্ন
প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে রাজশাহীতে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে রাজশাহীতে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার
রাজশাহী নগরীতে সিআইডি পুলিশ কর্মকর্তা ও বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণার অভিযোগে কাওসার হোসেন তমাল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে নগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাওসার হোসেন তমাল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভবানীনগর এলাকার তরুণী মোসাঃ নাসরিন জাহানের (২৫) সথে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুকে পরিচয় হয় কাওসারের। পরিচয়ের সূত্র ধরে শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে নগরীর চিড়িয়াখানার গেটের সামনে তারা দেখা করেন। এ সময় নাসরিন জাহানের সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় অভিযুক্ত কাওসার নিজেকে সিআইডি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। পরে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে আলাপচারিতা শুরু করেন। একপর্যায়ে কাওসারের কথাবার্তা ও আচরণে নাসরিন ও তার বোনের সন্দেহ হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ৪৯তম বিসিএস ক্যাডার এবং সিআইডি কর্মকর্তা হিসেবে দাবি করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তিনি ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করতে বাধ্য হন।

পরে ভুক্তভোগী নাসরিন জাহান বিষয়টি রাজপাড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাওসারকে গ্রেফতার করে।

এ ব্যপারে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, অভিযুক্ত যুবক ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলো। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর নিয়মিত মামলা দায়ের করে শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ