ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

পবায় আত্ম অনুসন্ধান কর্মসূচির মধ্যদিয়ে সমাজসেবা দিবস পালিত

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৪:৩৭:২৬ অপরাহ্ন
পবায় আত্ম অনুসন্ধান কর্মসূচির মধ্যদিয়ে সমাজসেবা দিবস পালিত পবায় আত্ম অনুসন্ধান কর্মসূচির মধ্যদিয়ে সমাজসেবা দিবস পালিত
 

রাজশাহীর পবা উপজেলায় আত্ম অনুসন্ধান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আত্ম অনুসন্ধান কর্মসূচির সূচনা হয়। পরে“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ এখন দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন। এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে ও অনিয়ম কমেছে বলেও তিনি উল্লেখ করেন।


 

সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও এতিমদের জন্য পরিচালিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আত্ম অনুসন্ধান পর্বে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী বলেন, সমাজসেবা কার্যক্রমে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণও জরুরি। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
 

 

এ পর্বে উপজেলার বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমে প্রযুক্তির পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। প্রতিপাদ্যটি বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠনের পথনির্দেশনা দেয় বলেও তারা উল্লেখ করেন।

 

অনুষ্ঠান শেষে বক্তারা বৈষম্যমুক্ত ও মানবিক সমাজ গঠনে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম