ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাণীশংকৈলে পুকুর থেকে যুবতির ভাসমান মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৪:৩২:৪৭ অপরাহ্ন
রাণীশংকৈলে পুকুর থেকে যুবতির ভাসমান মরদেহ উদ্ধার রাণীশংকৈলে পুকুর থেকে যুবতির ভাসমান মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পুকুর থেকে এক যুবতির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মীরডাঙ্গী–গাজিরহাট পাকা সড়কের পোকুয়ানটলি বাজারে পশ্চিম পাশে রাস্তা-সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবতির নাম মোছা. জিন্নাত আকতার জেসি (২৪)। সে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার দিন সকালে পাকা সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীরা কুদ্দুস নামের এক ব্যক্তির মালিকানাধীন পুকুরে একটি মেয়ের মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত পুকুরের মালিকসহ স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম রাণীশংকৈল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

 
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমান। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত জিন্নাত আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 
ভন্ডগ্রাম এলাকার ইউপি সদস্য সোহেল রানা বলেন,জিন্নাত আমার ওয়ার্ডের বাসিন্দা। সে প্রায়ই মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বের হয়ে যেত। পরিবারের লোকজন বিভিন্ন সময় খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে ফিরিয়ে আনত।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা