ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যের নিজ রাইফেলের গুলিতে নিহত

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:৫২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:৫২:৪৫ পূর্বাহ্ন
ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যের নিজ রাইফেলের গুলিতে নিহত ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যের নিজ রাইফেলের গুলিতে নিহত
কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এক সদস্য  হয়েছেন। পুলিশ ও বিজিবির প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হতে পারে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্য সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩)। তার সিপাহী নম্বর ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

বিজিবি ও থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় সিপাহী নাসিম উদ্দিন গংগাহাট বর্ডার আউট পোস্টে (বিওপি) টহল ডিউটিতে ছিলেন। রাত পৌনে ১টার দিকে বিওপির সৈনিক লাইনের পেছনে এমটি গ্যারেজের পাশে গুলির শব্দ শোনা যায়। শব্দ পেয়ে নিকটবর্তী টহলদল ঘটনাস্থলে গিয়ে তাকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে—ওই সিপাহী নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩