ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

সৌদি পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ হজযাত্রী

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৩:২৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৩:২৮:৩৪ অপরাহ্ন
সৌদি পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ হজযাত্রী ফাইল ফটো
হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২২৪টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

মঙ্গলবার (৩ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
 
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। 
  
আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
 
চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গত রোববার (১ মে) নীলফামারী সৈয়দপুরের মো. জাহিদুল ইসলাম (৫৯) মক্কায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন দশজন ও মদিনায় সাতজন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক