ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রী পুলিশের পোশাকে টিকটক ভিডিও, কনস্টেবল সাময়িক বরখাস্ত

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ১১:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ১১:০৬:৫২ অপরাহ্ন
রাজশাহীতে কনস্টেবলের স্ত্রী পুলিশের পোশাকে টিকটক ভিডিও, কনস্টেবল সাময়িক বরখাস্ত রাজশাহীতে কনস্টেবলের স্ত্রী পুলিশের পোশাকে টিকটক ভিডিও, কনস্টেবল সাময়িক বরখাস্ত
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী পুলিশের পোশাক পরে একটি টিকটক ভিডিও প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি নিয়ে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়েছে।

বিষয়টি বৃহস্পতিবার (২ জানুয়ারী) আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে কনস্টেবল সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, ঘটনার পরপরই আরএমপি কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএমপি’র এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পুলিশের পোশাকের অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও প্রকাশ পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এ ঘটনায় কনস্টেবল সাইফুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হলে বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার