ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

পত্নীতলায় আদিবাসিদের নিয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ১০:৪৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ১০:৪৮:১৬ অপরাহ্ন
পত্নীতলায় আদিবাসিদের নিয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পত্নীতলায় আদিবাসিদের নিয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
 
পত্নীতলায় আদিবাসী সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।                
 
শুক্রবার উপজেলার দিবর ইউনিয়নের চাঁনপুকুর মিশন এলাকায় এ ক্যাম্প পরিচালিত হয়। দিবর ইউপির শেখপাড়া ও উত্তর কাজীপাড়া গ্রাম উন্নয়ন দল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করে।
 
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়ান উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে শুক্রবার দিবর ইউনিয়নের শেখ পাড়ায় এই কর্মসূচি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয়। চাঁনপুকুর মিশন এলাকার সুশীলা হেমব্রমের মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হিমোগ্লোবিন পরিমাপ করে তার হাতে একটি রিপোর্ট প্রদান করা হয়। ৭২ বছর বয়সী এই নারী স্বাস্থ্য সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের বাড়ির পাশেই স্বাস্থ্য সেবার যে ক্যাম্প বসেছে সেখানে আমি আমার সকল রিপোর্ট করাতে পারলাম।

ওই ক্যাম্পে উপস্থিত সকলে অত্যন্ত আন্তরিক এবং কোন টাকা পয়সা ছাড়াই সেবা নিতে পেরে খুশি। সুশীলা হেমরম এর মত ১২২ জন নারী এবং পুরুষ উক্ত মেডিকেল ক্যাম্পে ডাক্তারের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
 
শেখ পাড়া গ্রাম উন্নয়ন দলের সভাপতি ইদ্রিস আলী সন্তোষ প্রকাশ করে বলেন , আমাদের গ্রামের আদিবাসীদের স্বাস্থ্য সেবা নিয়ে আমরা সব সময় চিন্তায় থেকেছি। আমরা মনে করেছিলাম তাদের হয়তো দুরারোগ্য অনেক ধরনের অসুখ থাকতে পারে। আজকের মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে প্রাকৃতিক খাবার-দাবার খাওয়া বা জীবনচরণের জন্য আদিবাসীরা নিরাপদে রয়েছেন। আজকের মেডিকেল ক্যাম্প থেকে আমাদের এই শিক্ষণীয় প্রচারের উদ্যোগ নিতে হবে।
 
উল্লেখ্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় পত্নীতলা উপজেলায় ১১০ টি গ্রাম উন্নয়ন দল এবং মা'দের ক্লাব রয়েছে। যেখানে প্রতি মাসেই নিয়মিত স্বাস্থ্য সেবা নিয়ে আলাপ আলোচনা এবং প্রশিক্ষণ পরিচালনা হয়ে আসছে। বর্তমানে পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ গুলোর মধ্য দিয়ে টেকসই উন্নয়নের অভীষ্ট অতি দ্রুত অর্জিত হবে বলে আয়োজকরা মনে করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার