ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

নিয়ামতপুর প্রধান শিক্ষকের পিআরএল জনিত বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ১০:৪৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ১০:৪৪:২৬ অপরাহ্ন
নিয়ামতপুর প্রধান শিক্ষকের পিআরএল জনিত বিদায় সংবর্ধনা নিয়ামতপুর প্রধান শিক্ষকের পিআরএল জনিত বিদায় সংবর্ধনা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীরের পিআরএল (অবসরোত্তর ছুটি) জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় বিদায় জনিত কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠানিকভাবে এ  বিদায় সংবর্ধানার আয়োজন করা হয়। 

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের  মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সব শিক্ষক- কর্মচারীরা  প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন। 

প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর  বিদায়ী বক্তব্যে বলেন, ৩০ বছর আগে যখন এখানে এসেছিলাম, তখন আমি ছিলাম এক যুবক। আজ যখন ফিরে যাচ্ছি, তখন জীবনের অনেকটা সময় পেছনে ফেলে এসেছি। এই দীর্ঘ পথচলায় ছাত্র-ছাত্রীরাই ছিল আমার অক্সিজেন। আমি সশরীরে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার আদর্শ ও ভালোবাসা এই চত্বরেই রয়ে যাবে।

সহকর্মীরা তাঁদের বক্তব্যে বলেন, জাহাঙ্গীর কবীর স্যার কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন বটবৃক্ষ সমতুল্য এবং এই প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। ৩০ বছর ধরে তাঁর সময়নিষ্ঠা ও আদর্শ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক