ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

১৭ বছর বয়সী পাক টিকটকারকে গুলি করে হত্যা!

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৩:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৩:০৪:১৪ অপরাহ্ন
১৭ বছর বয়সী পাক টিকটকারকে গুলি করে হত্যা! ১৭ বছর বয়সী পাক টিকটকারকে গুলি করে হত্যা!
ইসলামাবাদে ১৭ বছরের টিকটকার সানা ইউসুফকে পাকিস্তানের বাড়িতে খুন করা হয়েছে।

জানা গিয়েছে, সেই সময় বাড়িতেই ছিলেন সানা। দুজন অপরিচিত ব্যক্তি এসে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। সানা দুটি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সানা সম্পর্কিত একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাকিস্তানের জনগণ তাদের দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। অনেক গুজবও রটেছে। কেউ কেউ বলছেন, প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিরক্তি থেকেই সানার এক খুড়তুতো ভাই এ কাজ করেছেন। আবার কেউ কেউ লিখছেন, টিকটকার হওয়ার পর সানার বাবা ও ভাই তাঁকে হত্যা করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জন্মদিনের পরেরদিনই সানা ইউসুফকে হত্যার পর তার অনুসারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। খুনের একদিন আগে নিজের জন্মদিন পালন করেছিলেন সানা। তাঁর ইনস্টাগ্রামে একটি উদযাপনের পোস্টও রয়েছে। এ নিয়ে নানা ধরনের মন্তব্য হয়। কেউ লিখছেন, সানার বাড়িতে আসা অতিথি তাকে গুলি করেছে। কেউ কেউ তার বাবা ও ঘনিষ্ঠদের দোষারোপ করছেন।

একই সঙ্গে পুলিশ সূত্রে খবর, সানার বাড়িতে আসা অতিথির নাম উঠে আসছে। বর্তমানে মামলাটির সঙ্গে তার পরিবারের কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ 'অনার কিলিং'-এর দিকটিও খতিয়ে দেখছে। সানার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। সানা ছিলেন একজন নামকরা সমাজকর্মীর মেয়ে। টিকটক ও ইনস্টাগ্রামে রিলসের মাধ্যমে নারী অধিকার নিয়েও কথা বলেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা