ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমানের যোগদান

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০২:০০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০২:০০:১৭ পূর্বাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমানের যোগদান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ....
প্রেস বিজ্ঞপ্তি, ০১ জানুয়ানি, ২০২৬: মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক নিয়োগকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক (অব.) প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) বেলা ১২ টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে তিনি যোগদান করেন।


এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড.  মো. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। যোগদান অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।


প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ক্যাসেল ইউনিভার্সিটি থেকে এম.ফিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. অর্জন করেন। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকার বিজনেস এডমিনিট্রেশন অনুষদের ডিন এবং বিভাগের অধ্যাপক; নর্থ সাউথ ইউনিভার্সিটির খ-কালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও  তিনি চীন ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর,  বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের কৃষি পরিসংখ্যানবিদ সহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার গবেষক ও কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।


যোগদান শেষে তিনি ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ