ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

কন্যাসন্তানের মা হলেন বছরের প্রথম দিনেই অভিনেত্রী নাদিয়া

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ১০:১১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ১০:১১:০৫ অপরাহ্ন
কন্যাসন্তানের মা হলেন বছরের প্রথম দিনেই অভিনেত্রী নাদিয়া কন্যাসন্তানের মা হলেন বছরের প্রথম দিনেই অভিনেত্রী নাদিয়া
বছরের প্রথম দিনেই সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি জানালেন, তাদের সংসারে এক ফুটফুটে কন্যাসন্তান এসেছে।

নাদিয়া তার বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে জানান, তাদের কন্যার নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন, সঠিক পথ প্রদর্শন করেন, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরিয়ে দেন। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।”

অভিনেত্রী নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খুব অল্প সময়ের মধ্যে তাদের সংসারে নতুন অতিথির আগমন তাদের জীবনে নতুন আনন্দ এবং পূর্ণতা যোগ করেছে।

২০০৮ সালে মডেলিং থেকে শুরু করে দীর্ঘ প্রায় দেড় দশক ধরে নাদিয়া বিনোদন অঙ্গনে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’, ‘রেড রাম’ এর মতো চলচ্চিত্রে তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে।

আসন্ন দিনগুলোতে নাদিয়া ও সালমান আরাফাতের জন্য শুভকামনা রইল। তাদের ছোট রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা