ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:২৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:২৫:৫৬ অপরাহ্ন
ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে দায় স্বীকার করেছেন। বৃহস্পতিবার(১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন। এ সময় উপস্থিত তারা তাদের দোষ স্বীকার করেন।

এর আগে, শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদীর তরুয়া এলাকার বিলের পানির মধ্যে থেকে র‌্যাব উদ্ধার করেছিল। ওই সময় ফয়সালকে আটক করা হয়, যিনি প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু।

১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলা (ধারা ৩০২) হিসেবে পরিবর্তিত হয়। এ পর্যন্ত মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছে ফয়সাল করিম মাসুদের পরিবার ও সহযোগীরা  মো. হুমায়ুন কবির, মোসা হাসি বেগম, সাহেদা পারভীন সামিয়া, মারিয়া আক্তার লিমা, ওয়াহিদ আহমেদ সিপু, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, মো. কবির, সিবিউন দিউ, সঞ্জয় চিসিম এবং আমিনুল ইসলাম রাজু। এর মধ্যে কয়েকজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

১২ ডিসেম্বর মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় অটোরিকশায় বহনকালে ওসমান হাদিকে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা গুলি করে পালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয় এবং তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩