ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:০৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:০৪:১৬ অপরাহ্ন
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।এতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের দাখিল করা ২৭ ডিসেম্বরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। পদত্যাগের তারিখ থেকে এটি কার্যকর হবে।

এর আগে, গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার দুদিন পর (৭ আগস্ট) তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দেন। 

পরদিন ৮ আগস্ট সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে আসন্ন নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র কেনার পর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন মো. আসাদুজ্জামান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার