ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

রাবিতে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সন্দেহ আত্মহত্যা

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:৫৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:৫৬:৫৮ অপরাহ্ন
রাবিতে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সন্দেহ আত্মহত্যা রাবিতে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সন্দেহ আত্মহত্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রী লামিসা নওরিন পুষ্পিতা, তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪/২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সহপাঠীরা তাঁকে কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নামিয়ে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কিছু সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে বাইরে আছি। একটি আত্মহত্যার খবর পেয়েছি। মতিহার থানার ওসি আমাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়েছে। অভিভাবক আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ