ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ

অনুমোদন ছাড়াই ইউ-পিভিসি পাইপ উৎপাদন: রাজশাহীতে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:১৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:১৯:৩৫ অপরাহ্ন
অনুমোদন ছাড়াই ইউ-পিভিসি পাইপ উৎপাদন: রাজশাহীতে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা অনুমোদন ছাড়াই ইউ-পিভিসি পাইপ উৎপাদন: রাজশাহীতে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগের উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়া ইউ-পিভিসি পাইপ উৎপাদন ও বিক্রি-বিতরণের দায়ে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় মহানগরীর আসাম কলোনী এলাকায় অবস্থিত মদিনা প্লাস্টিক ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মানসনদ গ্রহণ না করেই ইউ-পিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করছিল, এমন প্রমাণ পাওয়ায় অর্থদণ্ড আরোপ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে মাননিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী